বরিশাল ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

Agailjhara Post
  • ০৩:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 75

ঢাকা থেকে সড়কপথে বরিশালে সফরকালে বাবুগঞ্জ উপজেলায় বরিশাল ক্যাডেট কলেজের আওতাধীন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

সোমবার (১৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথে বরিশাল ক্যাডেট কলেজের আওতাধীন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি গাড়ি থেকে নেমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। ভালোভাবে লেখাপড়া করবে, পাশাপাশি নিয়মিত খেলাধুলাও করবে। আবার আমি আসব, তোমাদের সঙ্গে দেখা করতে।

পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক একে আজাদের হাতে চার ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেন। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন দিয়ে সেলফি তোলেন। প্রধানমন্ত্রীও তার নিজের মোবাইল দিয়ে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসের সেলফি তুলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী ও উৎসাহিত করবে। তার এ আগমন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করেন। সফরকালে তিনি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা সময় অতিবাহিত করেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

০৩:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬