বরিশাল ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

এইচএসসিতে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১,৩৪৬ পরীক্ষার্থী, বহিষ্কারের ঘটনা নেই

Agailjhara Post
  • ০৩:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 78

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১ হাজার ৩৪৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বহিষ্কার বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, বোর্ডের আওতাধীন ছয় জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে মোট ৫২ হাজার ৫৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। এর মধ্যে ৫১ হাজার ১৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলে প্রথম দিনেই ১ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৫৬ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৪৪৮ জন অনুপস্থিত ছিল। এছাড়া ভোলায় ২৩২ জন, পটুয়াখালীতে ২৪৩ জন, পিরোজপুরে ১৫৮ জন, বরগুনায় ১৫৭ জন এবং ঝালকাঠিতে ১০৮ জন পরীক্ষায় অংশ নেয়নি।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. ইউনুস আলী সিদ্দিকী বলেন, পরীক্ষার প্রথম দিন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো পরীক্ষার্থী কিংবা দায়িত্বপ্রাপ্ত পরিদর্শককে বহিষ্কার করতে হয়নি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবরও পাওয়া যায়নি। সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত ছিল। প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপ নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এইচএসসিতে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১,৩৪৬ পরীক্ষার্থী, বহিষ্কারের ঘটনা নেই

০৩:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬