বরিশাল ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

গৌরনদীতে রেকর্ড প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়, জনবান্ধব ভূমি সেবায় বেড়েছে মানুষের আস্থা

Agailjhara Post
  • ০৫:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 73

বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ সরকারি রাজস্ব আদায় করেছে। উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করে প্রায় ২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে অফিসটি। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবা কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যে ভূমি প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১৪৮ বর্গকিলোমিটার আয়তনের গৌরনদীতে চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ২২৫ টাকা। যা সাধারণ দাবির ১৫৫ শতাংশ এবং সংস্থা দাবির ১০৭ শতাংশ অর্জন করেছে।

এ ছাড়া ভিপি লিজ মানি আদায়ে সাধারণ দাবির ১০১ দশমিক ২২ শতাংশ এবং চান্দিনা ভিটি নবায়নে ১০২ শতাংশ রাজস্ব আদায় হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন খাত থেকে প্রায় ২ কোটি টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি অফিসে সেবা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এসেছে। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য ‘জনগণের কাছে এসিল্যান্ডের জবাব’ শীর্ষক গণশুনানি, সরকারি জমি উদ্ধার অভিযান, অবৈধ দখল উচ্ছেদ এবং জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা।

স্থানীয়দের দাবি, ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আগের চেয়ে অনেক সহজে সেবা পাচ্ছেন। এতে ভূমি প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা বেড়েছে।

উপজেলার একাধিক বাসিন্দা বলেন, “আগে ভূমি অফিসে যেতে মানুষ নানা ভোগান্তির আশঙ্কা করতেন। এখন সেবা অনেক সহজ হয়েছে এবং কর্মকর্তাদের আন্তরিকতা মানুষকে আশ্বস্ত করছে।”

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, রাজস্ব আদায়ে এ সাফল্য যেমন সরকারের আয় বৃদ্ধি করেছে, তেমনি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় গৌরনদী উপজেলা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে রেকর্ড প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়, জনবান্ধব ভূমি সেবায় বেড়েছে মানুষের আস্থা

০৫:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬