গৌরনদীতে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
- ১০:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 277
বরিশালের গৌরনদীতে শোভা আক্তার (২৭) নামের এক গৃবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গৃহবধুর স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার মোশারফ যশোর সদর উপজেলার ইসলামপুর এলাকার বাবুল সরকার ছেলে। নিহত শোভা গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। সে তার স্বামীর সঙ্গে গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড টরকীর চর এলাকায় ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই সৌমেন বিশ্বাস জানান, সোমবার ভোরে টরকীর চর এলাকার ভাড়া থেকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান স্বামী মোশারফ। ওইদিন সকাল সাড়ে সাতটার দিকে বাসা থেকে গৃহবধু শোভার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরধরে আত্মহত্যা করেছে সে (শোভা)।
তিনি আরও জানান, এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী স্বামী মোশারফকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে।
























