সর্বশেষ:
গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল
Agailjhara Post
- ০৮:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 16
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৭৩ হাজার ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৫১৪ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ১ হাজার ৫৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৪০৬ জন আহত হয়েছেন।
সবশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৮ জন নিহত এবং ২৬ জন আহত হওয়ার তথ্যও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরাইল ও হামাসের চলমান সংঘাতকে কেন্দ্র করে গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই আরও সংকটাপন্ন হয়ে উঠছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, ইসরাইল তাদের সামরিক অভিযানকে হামাসের বিরুদ্ধে পরিচালিত অভিযান হিসেবে বর্ণনা করে আসছে।
সূত্র: আল জাজিরা


























