বরিশাল ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

স্বরূপকাঠি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে উন্নয়নে ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

Agailjhara Post
  • ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 56

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে উন্নয়নের খাত ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের চেয়ে এবারের বাজেট ১০ গুণ বেশি।

পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা বাস্তবায়নে এ বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে।

বুধবার সাড়ে ১২টায় পৌরসভার অডিটোরিয়াম কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত দত্ত।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বরূপকাঠিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভায় রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে সড়ক, ড্রেনেজ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবার মান আরও উন্নত করা হবে।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান, হিসাব রক্ষণ কর্মকর্তা এ.কে.এম. মহিউদ্দিন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

স্বরূপকাঠি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে উন্নয়নে ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

০৫:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬