বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কমেছে ২ হাজার ৩৬১ জন
- ১২:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 59
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২ জুলাই। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশগ্রহণ করছেন ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ২৬ হাজার ৯০৫ জন ও ছাত্রী রয়েছেন ৩১ হাজার ৭৫৯ জন। গত বছর এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী। সে হিসেবে ২ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী কমেছে।
আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
কমিটি জানায়, বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞা বিভাগ থেকে ১২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী রয়েছেন। এরমধ্যে ছাত্র ৫ হাজার ৬২৩ জন আর ছাত্রী ৬ হাজার ৮৯৫ জন।
মানবিক বিভাগ থেকে ৪০ হাজার ৬০৯ জন। এরমধ্যে ছাত্র ১৭ হাজার ৯৫৯ জন আর ছাত্রী ২২ হাজার ৬৫০ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগের মোট পরীক্ষার্থী রয়েছেন ৫ হাজার ৫৩৭ জন। এরমধ্যে ছাত্র রয়েছেন ৩ হাজার ৩২৩ জন আর ছাত্রী রয়েছেন ২ হাজার ২১৪ জন।
এর আগে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।
মাদারাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় বসছেন ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫২ হাজার ১১ জন ও ছাত্রী রয়েছেন ৪০ হাজার ৮৯৪ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষায় বসছেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। এরমধ্যে ছাত্র রয়েছেন ৭৭ হাজার ৫৫২ জন ও ছাত্রী রয়েছেন ৩০ হাজার ৪১২ জন।
























