বরিশাল ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের বিক্ষোভ ১৮ টাকায় কেনা বায়োস্কোপে ৫০ বছর কেটে গেল আগৈলঝাড়ার প্রবীণ শিল্পী সর্বানন্দের গৌরনদীতে খাল পুনঃখননে অব্যবহৃত ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ‍দিলেন ইউএনও নারী ও শিশু নির্যাতন মামলা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ২ বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার

বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

Agailjhara Post
  • ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 303

বরিশালে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে বাবার। গুরুতর আহত অবস্থায় জামাল খাজা নামের ওই বাবাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ বরিশাল নগরীর সিএন্ডবি রোডে সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই চালক এবং হেলপারসহ ঘাতক ট্রাকটিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

আহত জামাল খাজা (৫২) বরিশালের মুলাদী উপজেলার কাজিরহাট ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা সোবাহান মাহমুদের ছেলে।

জানা গেছে, জামাল খাজার মেয়ে অহনা আক্তার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার্থী। বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে তিনি পরীক্ষা দিচ্ছেন।

আহতের মেয়ে অহনা বলেন, মঙ্গলবার দুপুরে বাবা তাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে পাশের চৌমাথা আল-আকসা জামে মসজিদে জোহরের নামাজ আদায়ের জন্য যান। মসজিদে যেতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক বাবার বাম পায়ের ওপর দিয়ে চালিয়ে যায়। পরে একদল শিক্ষার্থী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ রহমান জানান, ট্রাকচাপায় জামাল খাজা নামের ওই পথচারীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার অবস্থা অনেকটা আশঙ্কাজনক। দ্রুত অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনার পরপরই একদল শিক্ষার্থীর সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকে চৌমাথা পুলিশ বক্সের সদস্যরা আটক করেছে। বর্তমানে ট্রাকসহ আটককৃতরা কোতোয়ালি মডেল থানা হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

০৫:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬