বরিশাল ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩টি গুলিসহ আটক ৩

Agailjhara Post
  • ০১:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 51

পিরোজপুর সদরের একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪৩টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ‎তিনজনকে আটক করা হয়।

শুক্রবার ভোরে উপজেলায় টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

আটকরা হলেন- সদর উপজেলার কদমতলা বাজার এলাকার মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ এবং তেতুলতলা এলাকার আলী হোসেন (৪০)।

দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ভোরে পুলিশের একটি দল বিশেষ অভিযানে নামে। অভিযানের শুরুতে সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসান ও আল-আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

“জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির খবর পায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়”, বলেন তিনি।

আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩টি গুলিসহ আটক ৩

০১:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬