বরিশাল ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশাল বিএম কলেজ: সংস্কারের দাবি পূরণ না হওয়ায় মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ বরিশাল নগরে সরকারি জমি বিএনপি নেতাদের দখলে বরিশালের ভাসমান পেয়ারা হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা বরিশালে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ ২ যুবক আটক, মূলহোতা পলাতক বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো ছাড় নয়: বিএমপি কমিশনার উজিরপুরে খাল খনন শেষে সাশ্রয় হওয়া ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন, সমালোচনার ঝড় বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো ছাড় নয়: বিএমপি কমিশনার

Agailjhara Post
  • ১০:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 23

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়া কিশোর গ্যাং, সামাজিক অপরাধ, সাইবার ক্রাইম, গুজব, অনলাইন জুয়ার মতো বিষয় গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএমপি কমিশনার এসব কথা বলেন।

বিএমপি কমিশনার আরও বলেন, আমাদের চলার পথকে মসৃণ করার জন্য আপনারা সহযোগিতা করবেন। এই নগর আপনাদের। আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, আপনাদের যে ভালোবাসা তার সর্বোচ্চ প্রতিদান আমি দেব।

সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকেরা নগরীর সার্বিক নিরাপত্তা, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, আঞ্চলিক পত্রিকার প্রকাশক-সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট আবু রায়হান মুহাম্মদ সালেহ পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তিনি অতীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো ছাড় নয়: বিএমপি কমিশনার

১০:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬