বরিশাল ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

Agailjhara Post
  • ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 245

ছেলেকে প্রবাসে পাঠানোর একদিন পরই বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বরিশালের গৌরনদী উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাত্তার সরদার (৫৮) উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ঘেয়াঘাট গ্রামের তনু সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সাত্তারের ছোট ছেলে রাকিব সরদার বুধবার রাতে দুবাইয়ের উদ্দেশে পাড়ি জমান। ছেলেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়ে রাতেই বাড়ি ফেরেন বাবা। পরদিন বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বাটাজোর সুইস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ছেলেকে বিদায় দেওয়ার পর থেকেই সাত্তার চিন্তিত ছিলেন বলে উল্লেখ করেন স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬