আগৈলঝাড়ায় মাত্র ৭২ দিনে পবিত্র কোরআনুল কারীম হিফজ সম্পন্ন করা ক্ষুদে হাফেজ মুসাঈব হোসেনকে সম্মাননা জানিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
এ সময় হাফেজ মুসাঈব হোসেনকে গভীর স্নেহ ও ভালোবাসায় পবিত্র কোরআনুল কারীম, তাসবিহ ও জায়নামাজ উপহার দেন তিনি।
হিফজ সম্পন্নকারী এই ক্ষুদে হাফেজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দ্বীনি জ্ঞান অর্জনে ধারাবাহিক সাফল্য কামনা করেন জহির উদ্দিন স্বপন।

