=== console.log('header!'); // вставь сюда свой код полностью
বরিশাল ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া বরিশালে বিএনপির কমিটি নেই: নেতারা ব্যস্ত নিজেদের নিয়ে, হতাশ কর্মীরা আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া

Agailjhara Post
  • ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র‍্যালিতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন ছাত্রদলকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সদর রোডের অভিরুচি সিনেমা হলের সামনে নগর বিএনপির আয়োজিত র‍্যালিতে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। র‍্যালিটি শেষ হয়ে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় অভিরুচি সিনেমা হলের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।

র‍্যালির সামনে যাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ছাত্রদলকর্মী আহত হন। পরে দলীয় কার্যালয়ে উপস্থিত বিএনপির সিনিয়র নেতারা কর্মী-সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আল আমিন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শেষ করে দলীয় কার্যালয়ে আগে প্রবেশ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একজনের পায়ে আরেকজনের আঘাত লাগায় বিরোধের সূত্রপাত।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহাদ হোসেন আবির বলেন, র‍্যালিটি দলীয় কার্যালয় প্রবেশের সময় শ্রমিক দল তাদের অতিক্রম করছিল। হঠাৎ ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাবিদ রহমান খান তুষার বলেন, আমরা যখন সরওয়ার ভাইকে বিদায় জানাচ্ছিলাম তখন সিনিয়র-জুনিয়র বিষয়কে কেন্দ্র করে পিচ্চি ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক তাছনিম বলেন, কেউ বলে ছাত্রদল, কেউ বলে যুবদল মারামারির ঘটনা ঘটিয়েছে। তবে দায়িত্বশীল কারও সঙ্গে এ ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া

০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬