বরিশাল ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে, উদ্ধারে গিয়ে ডুবল নৌকা

Agailjhara Post
  • ০২:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 115

বরিশালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হিজলা উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে রওনা দেওয়া একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। পরে নেতাদের উদ্ধারে যাওয়া একটি নৌকা নদীতে ডুবে গেছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল বলেন, অভ্যন্তরীণ পথের অভিযান-৫ লঞ্চে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বরিশালে যাওয়ার কথা।

পথে লঞ্চটি উপজেলার দুটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটে যাচ্ছিল। ঘাটের কাছাকাছি পৌঁছে লঞ্চটি ডুবোচরে আটকা পড়ে। তখন ইঞ্জিন চালিত একটি নৌকা নেতাদের আনতে যায়। তবে বেশি যাত্রী উঠে পড়ায় নৌকাটি ডুবে যায়। এতে কারো কোনা ক্ষতি হয়নি।

পরে নেতাকর্মীরা স্পিডবোটে বরিশাল নগরীতে এসে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন বলে জানান এই বিএনপি নেতা।

নৌকা ডুবির ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে, উদ্ধারে গিয়ে ডুবল নৌকা

০২:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬