বরিশাল ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরী বরিশাল

Agailjhara Post
  • ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 52

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। চার দিন ধরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করে যাচ্ছেন।

সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে নগরীতে আসেন। এসব কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল সদর রোড। স্লোগানের মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা তাঁদের আনন্দ প্রকাশ করেন। তাঁদের আশা, প্রধানমন্ত্রীর আগমনে বরিশালের উন্নয়ন হবে।

সকালে জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার এমপির নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে নগরে একটি র‍্যালি বের হয়।

দুপুর ১২টার পর জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক আবুল হোসেন এমপি। মিছিলে উপস্থিত ছিলেন সদস্যসচিব আবুল কালাম শাহিন।

বেলা সাড়ে ১২টায় সরওয়ারের নেতৃত্বে বের হওয়া মিছিলে নগরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, মীর জাহিদুল কবির, সৈয়দ আকবর ও ফারহানা তিথি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরী বরিশাল

০৬:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬