বরিশাল ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় বন্ধুর মৃত্যু, যুবক আটক

Agailjhara Post
  • ০৯:২১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 80

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় মো. শাকিল (২৫) নামের এক যুবক মারা গেছেন। শনিবার বিকেলের দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে এবং অভিযুক্ত সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক সাইফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ।

থানা-পুলিশ ও এলাকাবাসীর তথ্য মতে, শনিবার বিকেলে উপজেলার জালিরচর গ্রামে পণ্ডিত বাড়ির সামনে পুরাতন কাছারি ঘরে বসে লুডু খেলছিলেন শাকিল ও সাইফুল।

খেলার একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন সাইফুল তাঁর সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

পথচারীরা আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা হামলাকারী সাইফুলকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার বললেন, নিহত শাকিল ও সাইফুল দুজনে একসঙ্গে চলাফেরা করতেন। তাঁরা দুজনেই মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শনিবার একসঙ্গে লুডু খেলতে গিয়ে কথা-কাটাকাটির জেরে সাইফুল শাকিলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। পরে শাকিলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফার্মেসিতে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মাদকসংশ্লিষ্ট বিষয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তাঁর।

মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যপারে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় বন্ধুর মৃত্যু, যুবক আটক

০৯:২১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬