বরিশাল ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

তৃতীয়বারের মতো গিনেস বুকে নাম লেখালেন বরিশালের নিপা

Agailjhara Post
  • ০৯:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 296

বরিশালের নুসরাত জাহান নিপা আবারও জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এর আগে কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার তৈরি এবং চপস্টিক দিয়ে সবচেয়ে দ্রুত ভাত খাওয়ার রেকর্ড গড়ে আলোচনায় আসেন তিনি। এবার সবচেয়ে কম সময়ে কাগজ দিয়ে স্নো-ফ্লেক (তুষারকণার নকশা) তৈরি করে দেশের প্রথম নারী হিসেবে তৃতীয়বারের মতো গিনেসে নাম লিখিয়েছেন।

বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নিপা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর কৃতিত্বও এখন তার ঝুলিতে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সর্বশেষ এই রেকর্ডটি গড়েন। কাগজ কেটে ও ভাঁজ করে স্নো-ফ্লেক তৈরির আগের রেকর্ড ছিল চীনের এক প্রতিযোগীর, যার সময় ছিল ২৩ দশমিক ১৬ সেকেন্ড। নিপা মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ডে কাজটি শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন। সম্প্রতি তিনি এ অর্জনের আনুষ্ঠানিক সনদ হাতে পেয়েছেন।

নিজের অনুভূতি জানিয়ে নিপা বলেন, কঠোর পরিশ্রম করলে অসম্ভব বলে কিছু থাকে না। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও বরিশালে মেয়েদের জন্য সেই সুযোগ সীমিত। তাই ঘরে বসেই দেশ ও নিজের শহরকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে তিনি এ ধরনের রেকর্ড গড়ে চলেছেন। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখার ইচ্ছার কথাও জানান তিনি।

এর আগে ২০২১ সালে করোনা মহামারির সময় এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান নিপা। এরপর ২০২৪ সালে চপস্টিক ব্যবহার করে এক মিনিটে ২৭টি ভাতের দানা খেয়ে দ্বিতীয় বিশ্বরেকর্ড গড়েন।

নিউজটি শেয়ার করুন

তৃতীয়বারের মতো গিনেস বুকে নাম লেখালেন বরিশালের নিপা

০৯:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬