বরিশাল ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু

বরিশালে ছাত্রী ও অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে ৪ যুবক আটক

Agailjhara Post
  • ১২:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 149

বরিশাল নগরীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রী ও তাদের অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবককে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ জুলাই) দুপুরে নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক বিদ্যালয়ের সামনে অবস্থান করে ছাত্রী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের অশালীন মন্তব্য এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন, এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে।

স্থানীয় অভিভাবকদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে কিছু যুবকের আড্ডা ও উত্যক্ত করার ঘটনায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের সাম্প্রতিক অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, ‘‘শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা বিদ্যালয়ের সামনে অভিযান চালাই। অভিযানের সময় চারজনকে আটক করা হয়। উপস্থিত কয়েকজন অভিভাবক তাদের শনাক্ত করেন।’’

তিনি আরও বলেন, ‘‘শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আটক চারজনকে মহানগর গোয়েন্দা পুলিশ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে ছাত্রী ও অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে ৪ যুবক আটক

১২:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬