বরিশাল ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে : চরমোনাই পীর

Agailjhara Post
  • ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 228

মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় ইসলামের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (৪ জুলাই ) বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী জুলাই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করতে হবে। সুস্থ পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

পীর চরমোনাই বলেন, নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ প্রাণীর বংশবৃদ্ধির জন্য সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্বও।

তিনি আরও বলেন, ইসলাম মানবকল্যাণের পাশাপাশি প্রকৃতি ও জীবজগতের সুরক্ষারও শিক্ষা দেয়। পরিবেশ ধ্বংস, জলাশয় দখল ও দূষণের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। তিনি বলেন, তরুণদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মৎস্যসম্পদ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে : চরমোনাই পীর

০৭:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬