বরিশাল ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার, নতুন ডিসি মামুন খন্দকার

Agailjhara Post
  • ০৬:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 163

বরিশালের আলোচিত-সমালোচিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নিযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে।

বুধবার (০১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন ও ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু দুটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এর মধ্যে সিনিয়র সহকারী সচিব তেজী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

অন্যদিকে, সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হলো।

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে বরিশালের জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয় উপসচিব খায়রুল আলম সুমনকে। দায়িত্বকালীন সময় তার বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে।

বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন ভাতার টাকা এবং অতিরিক্ত কেন্দ্র দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে।

এসব অনিয়ম প্রকাশ পাওয়ার পর নিজের অধিনস্ত কর্মকর্তা-কর্মচারীদের গণবদলি করেন জেলা প্রশাসক। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয় খায়রুল আলম সুমনকে। এমনকি ওই ঘটনার পর থেকে গণমাধ্যমকে এড়িয়ে চলতে শুরু করেন বিদায়ী জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার, নতুন ডিসি মামুন খন্দকার

০৬:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬