=== console.log('header!'); // вставь сюда свой код полностью
বরিশাল ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া বরিশালে বিএনপির কমিটি নেই: নেতারা ব্যস্ত নিজেদের নিয়ে, হতাশ কর্মীরা আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত

৪৭তম বিসিএস: বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

Agailjhara Post
  • ০৬:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 112

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

এবার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র, প্রশাসন ও পুলিশ থেকে ৫ জনসহ মোট ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তের খবর পাওয়া গেছে।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান হাসান পররাষ্ট্র ক্যাডারে; রসায়ন বিভাগের শিক্ষার্থী শওরাত জাহান সুমি, ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিল আহাদ রঞ্জু ও সিএসই বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম রাকিব প্রশাসন ক্যাডারে; অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী গোপাল দেবনাথ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া আনসার ক্যাডারে সিএসই বিভাগের শিক্ষার্থী সৈকত খন্দকার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহানা মুন্নি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

অন্যদিকে, সর্বোচ্চ ৬ জন শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন-রুবেল হোসেন (ইংরেজি), আব্দুল্লাহ আন নোমান (রসায়ন), আব্দুল্লাহ মারুফ (সমাজবিজ্ঞান), সাজ্জাত এইচ. ডালিম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), রাশেদ ইসলাম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ও সাজ্জাদ হোসেইন (একাউন্ট এন্ড ইনফরমেশন বিভাগ)। তাছাড়া বাকি একজনের বিস্তারিত পাওয়া যায়নি।

বিসিএসের এমন সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা বলছেন, সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে জাতীয় পর্যায়ের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

তাদের মতে, এই অর্জন বর্তমান শিক্ষার্থীদের জন্য যেমন অনুপ্রেরণার, তেমনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতারও প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

৪৭তম বিসিএস: বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

০৬:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬