বরিশাল ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

আন্দোলনে নেমেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের শিক্ষার্থীরা

Agailjhara Post
  • ০১:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 23

শিক্ষক সংকট ও আবাসন সমস্যার সমাধানের দাবিতে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার সকালে ক্যাম্পাসের সামনে বিভিন্ন সেশনের কয়েকশ শিক্ষার্থী একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে তাদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত প্রায় ১৫ বছরেও ডেন্টাল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বিভাগে অধ্যাপকের পদ শূন্য রয়েছে। সহযোগী অধ্যাপকের ৯টি পদের মধ্যে বর্তমানে মাত্র ২ জন কর্মরত আছেন। এছাড়া শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে মোট ৫৪টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ১১ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন। ফলে নিয়মিত ও পর্যাপ্ত ক্লাস হচ্ছে না, যা শিক্ষার্থীদের শিক্ষার মান ও ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা দাবি করেন।

অন্যদিকে ডেন্টাল শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকায় দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। আবাসন সংকটের কারণে অনেকেই সময়মতো ক্লাস ও ব্যবহারিক পাঠে অংশ নিতে পারছেন না বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট নিরসন ও আবাসন সমস্যার স্থায়ী সমাধান— এই দুই দফা দাবিতে তাদের আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আন্দোলনে নেমেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের শিক্ষার্থীরা

০১:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬