বরিশাল ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও প্রাণহানি, ৬ লেনের দাবিতে জোরালো হচ্ছে জনমত

Agailjhara Post
  • ১২:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 90

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের দাবি—ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিও আরও জোরালো হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগের দিনও একই মহাসড়কে একজনের মৃত্যু হয়। আর মানববন্ধনের দুই দিনের মাথায় আবারও প্রাণ হারালেন এক যুবক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। সড়কটি প্রয়োজনের তুলনায় সংকীর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে একের পর এক ঝরে যাচ্ছে তাজা প্রাণ।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বলেন, “আর কত প্রাণ ঝরলে এই সড়কের প্রতি সরকারের নজর পড়বে?” তাদের দাবি, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

স্থানীয়রা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন, যাতে আর কোনো পরিবারকে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা সইতে না হয়।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও প্রাণহানি, ৬ লেনের দাবিতে জোরালো হচ্ছে জনমত

১২:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬