সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
- ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 27
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কণ্ঠভোটে এটি পাস হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
আগামী অর্থবছরের বাজেটের ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় হবে পরিচালনখাতে এবং ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা ব্যয় হবে উন্নয়ন কর্মকাণ্ডে।
তবে পরিচালন ব্যয়ের ভেতরে সবচেয়ে বড় চাপ তৈরি করেছে ঋণের সুদ। এছাড়া নতুন অর্থবছর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর মূল বেতন দেওয়া হবে। ফলে বেতন-ভাতা ও পেনশনখাতেও বাড়তি চাপ সৃষ্টি হবে।
আগামী অর্থবছরের জন্য অনুদানসহ মোট আয় ধরা হয়েছে ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়। সরকারের মোট আয়ের ৮৬.১ শতাংশই আসবে এনবিআরের কর রাজস্ব থেকে।
করবহির্ভূত অন্যান্য উৎস থেকে আসবে ৯.৪ শতাংশ। অর্থাৎ বাজেটের সাফল্য অনেকটাই নির্ভর করছে সরকার নির্ধারিত কর আদায়ের লক্ষ্য অর্জন করতে পারে কি না, তার ওপর।
সরকারের আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।


























