বরিশাল ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু

গৌরনদীতে ‘জীবনের গল্প বাকি আছে অল্প’ পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বিএনপি নেতার মৃত্যু

Agailjhara Post
  • ০১:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 90

‘জীবনের গল্প বাকি আছে অল্প’—নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই পোস্টটিই যেন নিজের বিদায়ের আগাম বার্তা হয়ে রইল। পোস্টটি দেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই মারা গেলেন বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন (৫১)।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন জাকির হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিদেশেও তাঁর চিকিৎসা করা হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি।

গত সোমবার (১৭ আগস্ট) গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাকির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, এর আগে গত ৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জীবনের গল্প বাকি আছে অল্প’ লিখে একটি পোস্ট দেন জাকির হোসেন। তাঁর মৃত্যুর পর সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুরোনো পোস্টটি স্মরণ করে অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানান। তাঁদের কেউ কেউ মন্তব্য করেন, মৃত্যুর দুই সপ্তাহ আগে লেখা কথাগুলো যেন তাঁর জীবনের শেষ অধ্যায়েরই ইঙ্গিত বহন করছিল।

জাকির হোসেনের মৃত্যুতে গৌরনদীর রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। সোমবার বাদ আসর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

বিএনপি নেতা এস এম জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে ‘জীবনের গল্প বাকি আছে অল্প’ পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বিএনপি নেতার মৃত্যু

০১:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬