=== console.log('header!'); // вставь сюда свой код полностью
বরিশাল ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া বরিশালে বিএনপির কমিটি নেই: নেতারা ব্যস্ত নিজেদের নিয়ে, হতাশ কর্মীরা আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Agailjhara Post
  • ০২:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 294

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দরদী এলাকার টরকী উচ্চ বিদ্যালয়ের পেছনে জনৈক পলাশ মিত্রের বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে এসআই জহিরুল হকের নেতৃত্বাধীন একটি দল জানতে পারে যে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে মো. সোহেল মোড়ল (২৬) ও মো. রিয়াদ সরদার (৩৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৫ গ্রাম। এসব মাদকদ্রব্য স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেল মোড়লের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে রিয়াদ সরদারের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার আরও তথ্য অনুসন্ধান করছে পুলিশ।

এ ঘটনায় এসআই মো. জহিরুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসা, পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”

স্থানীয় সচেতন মহল বলছে, মাদকের বিস্তার যুবসমাজকে বিপথগামী করছে এবং সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাদের মতে, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

০২:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬