বরিশাল ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির হ্যারিকেন মিছিল আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু গৌরনদীতে ৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব আগৈলঝাড়ায় ক্রসফায়ারে দুজনকে হত্যা : হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ এক পা হারিয়েও থামেনি বরিশালের সামিয়া, প্রতিকূলতা জয় করে এসএসসিতে সাফল্য উজিরপুরে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, অতঃপর গণধোলাই বরিশাল জেলা জজ আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা

বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির হ্যারিকেন মিছিল

Agailjhara Post
  • ০৭:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 26

বরিশালে অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলা শাখা।

শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর বরিশাল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন মিলিত হন তারা।

এদিকে একই দাবিতে শুক্রবার বিকেল ৪টায় বরিশাল শহরে ‘হ্যারিকেন মিছিল’ কর্মসূচি পালন করে জাতীয় ছাত্রশক্তি মহানগর শাখার নেতাকর্মীরা।

পৃথক পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন, “অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর সঙ্গে রয়েছে ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার কারণেও জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন তারা।”

বক্তারা বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো অতিপ্রয়োজনীয় খাত বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।”

তারা আরও অভিযোগ বলেন, “অতীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হলেও সেগুলোর অনেকটাই ছিল ‘আর্টিফিশিয়াল’। বর্তমানে একই ধরনের জনদুর্ভোগ চললেও বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো আন্দোলন বা প্রতিবাদ দেখা যাচ্ছে না।”

এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্ত, সাওম সরদার, হাফেজ শফিউল্লাহ, মো. রেফায়েত, মো. আদনানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির হ্যারিকেন মিছিল

০৭:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬