বরিশাল ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
রাজপথ থেকে আড়ালে বীরেরা: দুই বছর পর কোথায় বরিশালের জুলাই আন্দোলনের ‘প্রতীকী মুখ’রা? বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে কথিত জামায়াতকর্মী আটক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলীয় জোট ও ইসলামী আন্দোলনের পৃথক কর্মসূচি জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের বিক্ষোভ ১৮ টাকায় কেনা বায়োস্কোপে ৫০ বছর কেটে গেল আগৈলঝাড়ার প্রবীণ শিল্পী সর্বানন্দের গৌরনদীতে খাল পুনঃখননে অব্যবহৃত ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ‍দিলেন ইউএনও

গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা

Agailjhara Post
  • ০৮:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 205

বরিশালের গৌরনদী উপজেলায় চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এর আগে তাকে ন্যাড়া করে দেওয়া হয়।

সোমবার ভোরে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।

আটক ইউসুফ হাওলাদার (২৫) বার্থী ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কটকস্থল গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ভোরে ইউসুফ ভবনের চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে তিনি ঘরের আলমারি খুলে সেখানে রাখা জিনিসপত্র তছনছ করতে থাকেন।

এ সময় পাশের বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা বাড়ির কাছে গিয়ে চুরির ঘটনা বুঝতে পেরে স্থানীয়দের জড়ো করেন। পরে ইউসুফকে আটকের পর তাকে ন্যাড়া করে দেওয়া হয়।

ওসি তারিক হাসান রাসেল বলেন, “এ ঘটনায় বাড়ির মালিক চুরির চেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা

০৮:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬