দায়িত্ব পালনে দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ ডিএসবি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন উজিরপুর থানার ডিএসবি শাখার এএসআই (নিঃ) মো. শামীম হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক মূল্যায়ন সভায় আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন দাখিল ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে এএসআই মো. শামীম হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।
বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান নিজ হাতে তার হাতে সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে নিষ্ঠা, তথ্য সংগ্রহে দক্ষতা এবং মানসম্মত ওয়াচ প্রতিবেদন তৈরির স্বীকৃতি হিসেবে আগস্ট মাসের মূল্যায়নে এএসআই মো. শামীম হোসেনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মাননা পাওয়ার পর এএসআই শামীম হোসেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

