বরিশাল প্রেসক্লাবের কল্যাণ তহবিলে নিজের সম্মানী থেকে অর্থ দান করলেন বরিশালের নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
রোববার (২০ সেপ্টেম্বর) নগর ভবনে নিজ দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি ও কল্যাণ তহবিলের সভাপতির হাতে এ অর্থ প্রদান করেন নগর প্রশাসক।
শনিবার প্রেসক্লাব মিলনায়তনে সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণ সভায় প্রেস ক্লাব কল্যাণ তহবিলের জন্য নগর প্রশাসকের অনুদান প্রদানের আহ্বান জানালে তিনি তাতে সম্মতি জানিয়ে পরদিনই তার ওয়াদা রক্ষা করলেন।
প্রেস ক্লাবের অনুষ্ঠানে পুলক চ্যাটার্জীর পরিবারের হাতে কল্যাণ তহবিলের পক্ষে সহায়তার চেকও তুলে দেন নগর প্রশাসক শিরিন ও বরিশাল সদর আসনের এমপি মুজিবুর রহমান সারোয়ার। সারোয়ার নিজেও পুলক চ্যাটার্জীর পরিবারের জন্য সহায়তার কথা ঘোষণা করেছেন।

