বরিশাল ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

Agailjhara Post
  • ০৪:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 125

সাহায্য ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে বরিশালে বিদায়ী জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নারী শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রয়োজনে প্রশাসনের কাছে গেলেও প্রত্যাশিত সহায়তা ও সহযোগিতা পাননি। এ কারণে বিদায়ী জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন নিজ কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। পরে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। কার্যালয় থেকে বের হয়ে উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে ‘সবাই ভালো থাকবেন’ বলে সরকারি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

জেলা প্রশাসকের নীরব অবস্থান ও কোনো মন্তব্য না করায় উপস্থিত সাংবাদিক ও বিক্ষোভকারীদের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়। তবে এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

০৪:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬