বরিশাল ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু

বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ

Agailjhara Post
  • ০৭:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 114

সাইবার সংক্রান্ত একটি মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার নথুল্লাবাদ এলাকার লুৎফুর রহমান সড়কে অবস্থিত তার ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

গ্রেফতারের পর র‍্যাব-৮-এর সদস্যরা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মাওলানা আব্দুল হালিমকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইবার সংক্রান্ত একটি মামলায় দায়ের হওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার বিস্তারিত তথ্য এবং গ্রেফতারের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
গ্রেফতারের ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ

০৭:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬