বরিশাল ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
রাজপথ থেকে আড়ালে বীরেরা: দুই বছর পর কোথায় বরিশালের জুলাই আন্দোলনের ‘প্রতীকী মুখ’রা? বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে কথিত জামায়াতকর্মী আটক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলীয় জোট ও ইসলামী আন্দোলনের পৃথক কর্মসূচি জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের বিক্ষোভ ১৮ টাকায় কেনা বায়োস্কোপে ৫০ বছর কেটে গেল আগৈলঝাড়ার প্রবীণ শিল্পী সর্বানন্দের গৌরনদীতে খাল পুনঃখননে অব্যবহৃত ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ‍দিলেন ইউএনও

বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা

Agailjhara Post
  • ০৬:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 27

বরিশাল বিএম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে ছাত্রদলের কিছু নেতা-কর্মী ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (মুসলিম) ও অশ্বিনীকুমার হল (ডিগ্রি) থেকে কয়েকজন ছাত্রশিবির কর্মীকে মারধর করে বের করে দিয়েছেন।

ছাত্রদল দাবি করেছে, সাধারণ ছাত্ররা গুপ্তদের হল থেকে বিতাড়িত করেছে। তাদের ছাত্রদলের কয়েক কর্মীও আহত হয়েছেন। এদিকে এ ঘটনার জেরে মঙ্গলবার ক্যাম্পাসে একটি সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, রাজধানীসহ বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবের মধ্যে সংঘর্ষের জেরে বরিশাল বিএম কলেজে আজ মঙ্গলবার বিকেলে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জেরে ছাত্রদলের একদল কর্মী কলেজের ডিগ্রি হল ও মুসলিম হলে ঢুকে কয়েকজন শিবির কর্মীকে গুপ্ত দাবি করে বের করে দেন।

এ নিয়ে দুই দলে উত্তেজনা দেখা দিলে ছাত্রদল মসজিদ গেটে অবস্থান নেয়। সেখানে ছাত্রদলের বিপ্লবসহ কয়েকজন কর্মী শিবির ট্যাগ দিয়ে ২-৩ জনকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে গণ-অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে মুক্তকণ্ঠ নামক একটি সাংস্কৃতিক সংগঠন মঙ্গলবার বিকেলে শহীদ মিনারে কর্মসূচির আয়োজন করলে তা বন্ধ হয়ে গেছে। সেখানে ছাত্রদলের নেতা-কর্মীরা রাতে অবস্থান করছে।

ছাত্রশিবির বিএম কলেজ শাখার সাবেক সভাপতি মো. শাহেদ বলেন, বিকেলে ছাত্রদল ডিগ্রি ও মুসলিম হলে ঢুকে শিবিরের কর্মীদের মেরে বের করে দিয়েছে। এ নিয়ে উত্তেজনা চলছে।

তবে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, ‘বিকেলে শিবিরের কিছু ছেলে আমাদের কর্মীদের ওপর হামলা করে। এ খবরে সাধারণ ছাত্ররা ডিগ্রি ও মুসলিম হলে গিয়ে শিবির কর্মীদের বের করে দিয়েছে।’ তিনি বলেন, যত দূর জানা গেছে, সাংস্কৃতিক সংগঠন মুক্তকণ্ঠের সঙ্গে শিবিরের নেতা-কর্মীরা জড়িত।

এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, একটু উত্তেজনা হয়েছিল বিএম কলেজ ক্যাম্পাসে। সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। ছাত্রদল ও শিবির দুই পক্ষে ঝামেলা হতে পারে এমন আশঙ্কায় ক্যাম্পাসে তাদের নজরদারি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা

০৬:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬