ফেইসবুকে ‘ঢাকা দখলের ঘোষণা’ দেওয়া বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার রাত ৮টার দিকে তাকে পুলিশে দেওয়া হয় বলে উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম জানান।

রোববার সকালে তাকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

গ্রেপ্তার মো. আসাদ মোল্লা (৩০) উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তেরদ্রোন এলাকার বাসিন্দা।

ওসি জানান, আগের মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।