জাতীয় যুবশক্তির বরিশাল জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে মো. খালেদ মাহমুদকে আহ্বায়ক এবং মো. জিহাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বরিশাল জেলা শাখার এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সদস্য সচিব হিসেবে মো. তানজিল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. নোমান ছিদ্দিক, যুগ্ম সংগঠক হিসেবে মো. নাজির উদ্দিন সাবির, সিনিয়র যুগ্ম সংগঠক হিসেবে মো. রিয়াজুল মিয়া এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. শাকিল খান দায়িত্ব পেয়েছেন।

অনুমোদনপত্রে আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলে প্রত্যাশা করা হয়েছে। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।