বরিশাল ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মাদকে ঝুঁকছে বরিশালের তরুণরা: উল্লেখযোগ্য হারে বেড়েছে মাদকসংক্রান্ত মামলা আগৈলঝাড়ায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত বরিশালে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫ ৬০ টাকায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন বরিশালে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ১৭ বরিশালে ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা উজিরপুরে প্রায় ৭ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া বরিশালে বিএনপির কমিটি নেই: নেতারা ব্যস্ত নিজেদের নিয়ে, হতাশ কর্মীরা

পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, স্বজনদের দাবি জড়িত বাবাসহ পাঁচজন

Agailjhara Post
  • ০২:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 63

পটুয়াখালীতে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে মো. রিপন কাজী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারগোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনের দাবি, এ হত্যাকাণ্ডে তার বাবা মিজানুর কাজীসহ অন্যান্যরা জড়িত। এ ঘটনার বিচার দাবি করেন তারা।

নিহতের বোন রাহিমা বেগম জানান, রাত ১১টার দিকে মহিষকাটা বাজারের উত্তর পাশের বাজারগোনা এলাকায় পারিবারিক বিরোধের জেরে তার বাবা ও চাচাতো ভাইয়েরা রিপন কাজীর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রাব্বি কাজীর দাবি, পারিবারিক জমিজমা বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবার সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হামলার শিকার রাজিব কাজী বলেন, ‘‘মোটরসাইকেলে যাওয়ার সময় কয়েকজন লোক পথরোধ করে আমাদের ওপর হামলা চালায়।’’ প্রাণ বাঁচাতে পাশের একটি খালে ঝাঁপ দিয়ে তিনি পালিয়ে গেলেও রিপন কাজী হামলার শিকার হন।

স্বজনদের অভিযোগ, এ ঘটনায় রিফাত কাজী, রাসেল কাজী, মনির কাজী, সোহাগ কাজী ও মিজানুর কাজী জড়িত।

পটুয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম বলেন, ‘‘হাসপাতালে আনার আগেই রিপন কাজীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, স্বজনদের দাবি জড়িত বাবাসহ পাঁচজন

০২:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬