বরিশাল ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে ফল উৎপাদনে তরমুজের একক আধিপত্য, দ্বিতীয় স্থানে সুপারি আগৈলঝাড়ায় সড়ক সংস্কারে অনিয়ম, কাজের তিন দিন পরেই হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং টিউশনি না পেয়ে শরবতের দোকান দিয়ে স্বাবলম্বী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে ফুটপাতে দখল করে ব্যবসা, ৪ ব্যবসায়ীকে জরিমানা ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে দুই শতাধিক থ্রি-হুইলার আটকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ফরিদপুরে দফায় দফায় সংঘর্ষ, ঢাকা-বরিশাল মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ বরিশালে নদীতে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ

বরগুনায় সাঁতার শেখাতে পুকুরে নেমে প্রাণ গেল মামা-ভাগ্নের

Agailjhara Post
  • ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 37

বরগুনার বামনা উপজেলায় সাঁতার শেখাতে পুকুরে নেমে পানিতে ডুবে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান।

নিহতরা হলেন- উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবায়দুল (৯) এবং তার মামা হাফেজ তালিমুল ইসলাম (২১)। তালিমুল কোরআনের হাফেজ ছিলেন।

বামনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বাহা উদ্দিন বলেন, দুপুরে ভাগ্নে ওবায়দুলকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যান মামা তালিমুল ইসলাম। সাঁতারের এক পর্যায়ে হঠাৎ ওবায়দুল পানিতে তলিয়ে যেতে থাকে।

চোখের সামনে ভাগ্নেকে ডুবতে দেখে তাকে বাঁচাতে চেষ্টা করেন তালিমুল। কিন্তু ভাগ্নেকে টেনে তুলতে গিয়ে পানিতে তিনিও তলিয়ে যান।

স্বজনরা জানান, দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে এবং পুকুরঘাটে জামাকাপড় পড়ে থাকতে দেখে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. তুহিন হাওলাদার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওসি ফারুক হোসেন খান বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় সাঁতার শেখাতে পুকুরে নেমে প্রাণ গেল মামা-ভাগ্নের

০৫:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬