বরিশাল ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে ফল উৎপাদনে তরমুজের একক আধিপত্য, দ্বিতীয় স্থানে সুপারি আগৈলঝাড়ায় সড়ক সংস্কারে অনিয়ম, কাজের তিন দিন পরেই হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং টিউশনি না পেয়ে শরবতের দোকান দিয়ে স্বাবলম্বী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে ফুটপাতে দখল করে ব্যবসা, ৪ ব্যবসায়ীকে জরিমানা ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে দুই শতাধিক থ্রি-হুইলার আটকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ফরিদপুরে দফায় দফায় সংঘর্ষ, ঢাকা-বরিশাল মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ বরিশালে নদীতে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ

বরিশালে নদীতে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ

Agailjhara Post
  • ০৬:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 48

বরিশালের হিজলা উপজেলার সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২৭ জুন ) দুপুরে স্থানীয়রা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।

তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র বলেন, ‘দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদীতে ভাসমানবস্থায় লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্র‍াথমিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

বরিশালে নদীতে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ

০৬:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬