বরিশাল ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার

Agailjhara Post
  • ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 7

পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী (১৫ পারা) হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে এই কৃতী হাফেজকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদানের পাশাপাশি তার হাতে নগদ ৫০ হাজার টাকার উপহার তুলে দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তার এই মেধা ও জয় বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের’।

তিনি আরও বলেন, ‘সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সুযোগ পেলে আমাদের গ্রাম-বাংলার সন্তানরাও যে বিশ্বমঞ্চ জয় করতে পারে, হাফেজ জাকারিয়া তা প্রমাণ করেছেন। তার এই অসাধারণ অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। কোরআনের আলো ও নৈতিকতার সুশিক্ষায় আলোকিত সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে’।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি হাফেজ জাকারিয়ার মাথায় সম্মাননা টুপি পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট ও উপহারের নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

বক্তারা হাফেজ জাকারিয়ার ভূয়সী প্রশংসা করেন এবং দেশের সুনাম বৃদ্ধিতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার

০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬