বরিশাল ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে ফল উৎপাদনে তরমুজের একক আধিপত্য, দ্বিতীয় স্থানে সুপারি আগৈলঝাড়ায় সড়ক সংস্কারে অনিয়ম, কাজের তিন দিন পরেই হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং টিউশনি না পেয়ে শরবতের দোকান দিয়ে স্বাবলম্বী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে ফুটপাতে দখল করে ব্যবসা, ৪ ব্যবসায়ীকে জরিমানা ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে দুই শতাধিক থ্রি-হুইলার আটকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ফরিদপুরে দফায় দফায় সংঘর্ষ, ঢাকা-বরিশাল মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ বরিশালে নদীতে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ

বরিশালে ফেসবুকে পোস্ট দিয়ে শিবির নেতার পদত্যাগ

Agailjhara Post
  • ০৯:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 437

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছেন বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের কাছে পদত্যাগপত্রও পাঠিয়েছেন তিনি।

ডা. সাব্বির এলাহি বরিশাল অঞ্চলের সদস্য। এর আগে তিনি ২০২৩-২৪ সেশনে পরামর্শ সভার সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে ২০২৪-২৫ সেশনে বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, প্ল্যানিং, ছাত্রকল্যাণ এবং স্পোর্টস সম্পাদকের দায়িত্ব পালন করেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে অধ্যয়নকালে সেখানেও ছাত্রশিবিরের সভাপতি ছিলেন সাব্বির।

কেন্দ্রীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি লিখেছেন, বর্তমানে কিছু সমস্যার কারণে ব্যক্তিগত ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবিরে নতুন সমস্যার উদ্ভব হয়েছে। নতুন নতুন অনেকে সংগঠনে এসে বিভিন্ন বিষয় সৃষ্টি করছে। ক্যাডারভিত্তিক সিস্টেমটি সঠিকভাবে সমন্বয় করা হচ্ছে না। একটি ক্যাডারভিত্তিক সংগঠনের জন্য এগুলো মানানসই নয়। তাই মানিয়ে নেওয়া কঠিন হচ্ছিল। এ ছাড়া আরও বহু বিষয় রয়েছে। এজন্য চেয়েছিলাম ছুটি নিতে। কিন্তু সেটি না হওয়ায় আমি পদত্যাগ করেছি।

নিউজটি শেয়ার করুন

বরিশালে ফেসবুকে পোস্ট দিয়ে শিবির নেতার পদত্যাগ

০৯:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬